Monday, March 16, 2026

ইউক্রেনে পাক পড়ুয়াদের ত্রাতা হয়ে উঠল ‘তেরঙ্গা’, সীমান্ত পেরতে অস্ত্র ভারতের পতাকা

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন(Ukraine) থেকে দেশে ফিরতে মরিয়া পড়ুয়ারা। তবে শুধু ভারতীয়(Indians) নয়, চরম সমস্যায় পাকিস্তান-তুরস্কের পড়ুয়ারাও। ভারতীয়দের উদ্ধার করতে সরকার কোমর বেঁধে মাঠে নামার পর এবার ভারতের দৌলতেই কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারছে প্রতিবেশি পাকিস্তানের(Pakistan) পড়ুয়ারাও। শুনতে অবাক লাগলেও প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর খবর। ভারতের জাতীয় পতাকাকে(Indian National Flag) ব্যবহার করে ইউক্রেন থেকে বেরিয়া আসতে সফল হচ্ছে পাকিস্তান ও তুরস্কের বহু পড়ুয়া।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ভারত তো বটেই ‘তেরঙ্গা’ পতাকাকে বর্ম করে ইউক্রেন থেকে বেরিয়ে আসছে হাজার হাজার পাকিস্তানি পড়ুয়া। সম্প্রতি ইউক্রেন সীমান্ত পার হয়ে রোমানিয়ার রাজধানী বুকারেস্টে পৌঁছেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ওই পড়ুয়ারা জানায়, “ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। আমরা বাড়ির পর্দা ছিঁড়ে রং মাখিয়ে তেরঙ্গা তৈরি করেছিলাম।” সীমান্ত পার হতে এই পতাকা কার্যকরী হয়ে উঠছে। শুধু ভারতের পড়ুয়া নয়, তেরঙ্গা ব্যবহার করে ইউক্রেনের সীমান্ত পেরিয়ে আসছে পাকিস্তান, তুরস্কের মতো দেশের পড়ুয়ারাও। তবে সীমান্ত পার হতে পেরে ভারত সরকারের প্রশংসা করে এক পড়ুয়া জানান, “সরকার আমাদের সাহায্য করছে। তবে উদ্ধারকারী বিমানের সংখ্যা আরও বাড়িয়ে তোলা উচিত। রোমানিয়ায় ভারতীয়রা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ভারতের দূতাবাসের।”

আরও পড়ুন:কিভ ছেড়েছেন ভারতীয়রা, ২৬টি উড়ানে তিনদিনে নাগরিকদের দেশে ফেরানো হবে

এদিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ভারত সরকার। নয়াদিল্লির কূটনৈতিক পদক্ষেপের ফলে ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড। ইতিমধ্যে পড়শি দেশগুলি থেকে বিশেষ বিমানে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে আসরে নেমেছে ভারতীয় বায়ুসেনাও। ইউক্রেনের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দিয়েছে এয়ারফোর্সের সি-১৭ পণ্যবাহী বিমান। আগামী দুই থেকে তিনদিনে এমন ২৬টি বিশেষ বিমান চালাবে নয়াদিল্লি।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...