Saturday, May 16, 2026

সবুজ ঝড়ে তছনছ অর্জুন-গড়: ভাটপাড়া পুরসভা তৃণমূলের দখলে

Date:

Share post:

বাংলায় আরও এক নির্বাচন। বাংলায় আরও এক সবুজ ঝড়। ১০৮ পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাৎ করে ১০২ টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল(TMC)। তবে এই নির্বাচনে বাড়তি নজর ছিল অর্জুন গড় হিসেবে পরিচিত ভাটপাড়ায়। ফলপ্রকাশের পর সেখানে স্পষ্ট হয়ে গেল বিজেপির(BJP) দুর্দশার ছবিটা। একটি আসনও পেল না গেরুয়া শিবির। শুধু ভাটপাড়া(Bhatpara) নয়, গোটা উত্তর ২৪ পরগনাতেই বিজেপির দৈনদশার ছবিটা প্রকাশ্যে চলে এসেছে এদিন।

ভাটপাড়া পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৫। তবে একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ভোট স্থগিত হয়ে যায়। বাকি ৩৪ টি ওয়ার্ডের মধ্যে ৩৪ টি ওয়ার্ডেই এদিন জয়লাভ করেছে তৃণমূল। উল্লেখ্য, ২০১৫ সালে ভাটপাড়ায় ৩৫ ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৪ টি এবং ১ টিতে জয়ী হয়েছিল সিপিএম। ভাটপাড়ার পাশাপাশি গোটা উত্তর ২৪ পরগনাতেই দেখা গিয়েছে একই ছবি। ২৫ টি পুরসভার মধ্যে সবকটি পুরসভাই দখলে নিয়েছে তৃণমূল। বিরোধীদের অবস্থা কোথাও একটি ওয়ার্ড তো কথাও ২ টি ওয়ার্ড। হাবড়া, ব্যারাকপুর, নৈহাটি, কাচড়াপাড়া, হালিশহর, টিটাগড়ের মতো একাধিক পুরসভাতে সবকটি ওয়ার্ডে একচেটিয়া ভাবে জয়লাভ করেছে তৃণমূল। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাটপাড়া তো বটেই উত্তর ২৪ পরগনায় বিরোধীদের অবস্থা কতটা দুর্দশাপূর্ণ। যদিও নিজেদের ব্যর্থতা ঢাকতে চেনা অঙ্কে ফের ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও সে দাবি ধোপে টিকছে না।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...