Saturday, May 16, 2026

লি রোডের স্বর্ণ ব্যবসায়ীর খুনি আমেদাবাদ থেকে গ্রেফতার 

Date:

Share post:

অবশেষে ভবানীপুরের লি রোডে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডের কিনারা হল। ওই খুনের ঘটনার মূল অভিযুক্ত বিমল শর্মা ওরফে শিবমকে আমেদাবাদ থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। জানা গিয়েছে শিবম আদতে নয়াদিল্লির বাসিন্দা। দিল্লিতে তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে শিবম ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাত, ওড়িশাতে গা ঢাকা দিয়েছিল।শুধু তাই নয় পরিচয় লুকোতে মোট ন’বার নাম বদল করেছিল। অবশেষে আমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় । আমদাবাদের আদালত তাকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে।

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...