Saturday, April 18, 2026

Atk Mohunbagan: চেন্নাইয়ানকে হারিয়ে সেমিফাইনালের পথ পাঁকা করতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান ( ATK Mohunbagan) । প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি (Chennaiyin fc)। গুরুবারে চেন্নাইয়ানকে হারিয়ে সেমিফাইনালের পথ পাঁকা করতে মরিয়া বাগান ব্রিগেড।

আইএসএলে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। ১৮ ম্যাচে পয়েন্ট ৩৪ বাগান ব্রিগেডের। এই অবস্থায় বৃহস্পতিবার চেন্নাইয়ানকে হারাতে পারলেই আরও একবার সেমিফাইনালের পথ নিশ্চিত করে ফেলবে জুয়ান ফেরান্ডোর দল। বৃহস্পতিবার বাগানের প্রতিপক্ষ দুর্বল চেন্নাইয়ান। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ। তাইতো চেন্নাইয়ানের বিরুদ্ধে হুগো বৌমোস এবং জনি কাউকোকে খেলানোর ইঙ্গিত দিলেন তিনি। এই নিয়ে জুয়ান বলেন,” হুগো আর জনি তো গত ম্যাচেও একসঙ্গে শুরু থেকে খেলেছে। হুগোর চোট লাগার পরে আমরা সিস্টেম বদলে ৩-৫-২-এ চলে যাই। শেষে ৪-৪-২-এ খেলি। সুতরাং ওদের দু’জনের একসঙ্গে খেলা সম্ভব। কারণ, ওরা আমাদের স্টাইলের পক্ষে নিখুঁত।” তবে প্রথম একাদশে উইলিয়ামস বা রয় কৃষ্ণা থাকবেন কিনা, সে ব্যাপারে নিশ্চয়তা দিলেন না ফেরান্ডো। এই নিয়ে তিনি বলেন, “দেখা যাক, ওরা কী অবস্থায় রয়েছে, মাঠে নেমে কতটা নিজেদের মেলে ধরতে পারছে, বলে কেমন শট নিচ্ছে, কিছু শারীরিক কসরৎ করার পরে ওরা কেমন বোধ করবে, অনুশীলনে এ সব দেখে নিয়ে তার পরে সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন:Ipl: মাঠে বসেই আইপিএলের ম‍্যাচ দেখতে পারবে ক্রিকেটপ্রেমীরা : সূত্র


 

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...