Thursday, May 7, 2026

Corona update: পিপিই কিট দরকার নেই, মাস্কই যথেষ্ট, নয়া গাইডলাইন রাজ্য সরকারের

Date:

Share post:

করোনা(corona) পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, দৈনিক সংক্রমণে রাশ টানা গেছে। মেডিক্যাল বুলেটিন(Medical Bulletin) অনুযায়ী দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) নেমে এসেছে ১৫০-তে। মৃত্যুর হার(Death rate) কমেছে আগের থেকে। এবার করোনা (Corona)নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government)। স্বাস্থ্যকর্মীদের জন্যও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

করোনা পরীক্ষার (COVID Test Guidelines) বিধিনিয়মে বদল আনল রাজ্য সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে,

  • হাসপাতালে আসা রোগীর মধ্যে যদি উপসর্গ (COVID Symptoms) থাকে, সে ক্ষেত্রেই শুধু করোনা পরীক্ষা করাতে হবে। তা ছাড়া করোনা পরীক্ষার প্রয়োজন নেই।
  • অস্ত্রোপচারের(operation) ক্ষেত্রেও নিয়মে কিছু বদল আনা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ত্রোপচারের (COVID Test Before Surgery) আগে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই (COVID 19 Update)।

নাক এবং গলায় কোনও সমস্যা থাকলে সেক্ষেত্রে যদি অস্ত্রোপচার করার মতো পরিস্থিতি তৈরি হয় , সেক্ষেত্রে রোগীর করোনা পরীক্ষা করানো জরুরি।

এছাড়াও রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে,  হাসপাতালে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বলে কোনও রোগীকে অন্যত্র রেফার করা যাবে না। কোমর্বিডিটির চিকিৎসা করাতে হাসপাতালে আসা রোগী যদি করোনা পজিটিভ হন, তখন আইসোলেশন ওয়ার্ডে(Isolation ward) রেখে চিকিৎসা করতে হবে।চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের আর পিপিই কিট পরার দরকার নেই। এন-৯৫ মাস্ক (N 95 mask), ফেস শিল্ড (Face Shield) এবং  গ্লাভসই(Gloves)) যথেষ্ট জানাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।


 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...