Thursday, May 7, 2026

মার্চ থেকে মে-র মধ্যেই মারাত্মক তাপপ্রবাহ চলবে দেশজুড়ে , পুর্বাভাস মৌসম ভবনের

Date:

Share post:

মার্চ থেকে মে মাসের মধ্যেই দেশজুড়ে মারাত্মক তাপপ্রবাহ চলবে ।  যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি । ফলে অন্য বছর যা গরম পড়ে এবার তার চেয়ে অনেকটা বেশি  গরম অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লির মৌসম ভবন সূত্রে এমনটাই জানানো হয়েছে। কলকাতা সহ সারা দেশজুড়েই চলবে প্রচণ্ড তাপপ্রবাহ।  আগামী দু-তিন মাসের মধ্যে পশ্চিম, উত্তর-পশ্চিম এবং মধ্যভারত জুড়ে মারাত্মক তাপপ্রবাহ চলবে। বাদ যাবে না পূর্ব ভারতও। এর কারণ হিসেবে বর্তমানে  প্রশান্ত মহাসাগরের লা নিনাকে দায়ী করা হচ্ছে। লা নিনার অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে ভূপৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তন হয়। তখন তার প্রবাহে ভারতীয় জলবায়ুতেও আমূল পরিবর্তন হয়।

জানানো হয়েছে মার্চ  মাসের শেষ থেকেই  তাপ বাড়তে থাকবে। যদিও গ্রীষ্মের শুরুতে এমনিতেও এই সময়টায় গরম বাড়তে শুরু করে। কিন্তু মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর অন্য বছরের থেকে একটু ব্যতিক্রমী হতে পারে।  এ বছর তাপ বৃদ্ধির মাত্রা বেশি থাকতে পারে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি হতে পারে। তাপপ্রবাহের কবলে পড়তে পারে দিল্লি, এনসিআর, গুজরাট,  মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ।  শুধু সমতল এলাকাই নয়,  চলতি বছরে  শৈল শহরগুলি যেমন জম্মু -কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশেও বেশ গরম পড়তে পারে। সমতলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে।

মার্চ থেকে মে মাসের মধ্যেই দেশজুড়ে মারাত্মক তাপপ্রবাহ চলবে ।  যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি । ফলে অন্য বছর যা গরম পড়ে এবার তার চেয়ে অনেকটা বেশি অনুভূত হতে পারে।

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...