Friday, May 15, 2026

Russia-Eucrain : গোটা ইউক্রেন দখল না করে যুদ্ধ থামাব না : ভ্লাদিমির পুতিন

Date:

Share post:

গোটা ইউক্রেনের দখল হাতে না আসা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না । ফরাসি প্রেসিডেন্টকে(president of France) একথা জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট (president of Russia) ভ্লাদিমির পুতিন। মস্কোকে যুদ্ধ থেকে বিরত করার জন্য বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরে। প্রায় ৯০ মিনিট তাদের মধ্যে কথা হয় । এবং বলাই বাহুল্য ফোনালাপের প্রধান বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কিন্তু জানা গিয়েছে ফোনালাপের সময় একাধিকবার পুতিন জোর গলায় দাবি করেছেন যে গোটা ইউক্রেন মস্কোর দখলে না আসা পর্যন্ত তিনি কিছুতেই যুদ্ধ থামাবেন না । দুই রাষ্ট্রনেতার এই ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট নিজের উদ্বেগ চেপে রাখতে পারেননি। নিজের ব্যক্তিগত সচিবকে তিনি জানিয়েছেন রাশিয়া আর অল্প কিছুদিনের মধ্যেই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে । যার ফল শুধু ইউক্রেনকেই নয়, বিশ্ববাসীকেও মারাত্মক ভাবে ভুগতে হতে পারে।

তিনি এ-ও বলেন, ‘‘এখনও তো খারাপ কিছুই ঘটেনি। আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে।’’ ভবিষ্যত নিয়ে মাকরঁ যে বেশ উদ্বিগ্ন, তা কোনও রাখঢাক না রেখেই স্বীকার করেছেন তিনি।

 

Related articles

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...