Thursday, May 14, 2026

Weather-kolkata : কুয়াশাচ্ছন্ন ভোরের আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

Date:

Share post:

শনিবার ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ (weather) । দৃশ্যমানতাও ছিল খুবই কম । তবে এই আবহাওয়াকে আপাতভাবে মেঘলা মনে হলেও মেঘ নয়। তাই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন এই আবহাওয়াই থাকবে ।

কলকাতা -সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্তত আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

তবে ভোরের দিকে আবহাওয়া মনোরম হলেও বেলা বাড়তেই গরম বাড়বে । সূর্যোদয়ের বেশ কয়েক ঘন্টা পর থেকেই অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে । শনিবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১° সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, দিনে বা রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। যেমন আছে তেমনই চলবে।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...