Thursday, May 14, 2026

থাকা-খাওয়ার ব্যবস্থা আমরা করেছি”, মোদির মন্ত্রীর ভাষণ থামিয়ে মন্তব্য রোমানিয়ার মেয়রের

Date:

Share post:

(রোমানিয়ার বুখারেস্টেও এসে পৌঁছেছেন কিছু ছাত্রছাত্রী। অসহায় ভারতীয় পড়ুয়াদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন)

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরার কাতর আর্জি জানাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। তাঁদের উদ্ধারের কাজে উদাসীনতার ছবি প্রকট হচ্ছে মোদি সরকারের। যে কয়েকজনকে ফিরিয়ে আনা হচ্ছে, সেখানে আবার প্রচারের চটকদারিতে ব্যস্ত মোদি সরকার। এবার উদ্ধারকাজের প্রচার করতে গিয়ে বিদেশের মাটিতে মুখ পুড়ল কেন্দ্রের।

রোমানিয়ার বুখারেস্টে উদ্ধারকাজ নিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু বাস্তবতা তুলে ধরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীকে বিড়ম্বনায় ফেলেন বুখারেস্টের মেয়র।

ঠিক কী ঘটেছিল?

রুশ আক্রমণের মধ্যেই প্রাণ বাঁচাতে নিজেদের উদ্যোগে ইউক্রেন ছেড়ে প্রতিবেশি দেশগুলিতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া। রোমানিয়ার বুখারেস্টেও এসে পৌঁছেছেন কিছু ছাত্রছাত্রী। অসহায় ভারতীয় পড়ুয়াদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

সেখানকারই একটি ভিডিওতে প্রকাশ্যে আসতে দেখা যায়, বুখারেস্টে গিয়ে এই পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু তাঁকে থামিয়ে বুখারেস্টের মেয়র প্রশ্ন করছেন, “ওরা কখন বাড়ি ফিরতে পারবে, আগে সেকথা জানান। ওদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করেছি, আপনি নয়। তাই ভাষণ না দিয়ে ওদের আগে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।”

কিন্তু জ্যোতিরাদিত্যে বুখারেস্টের মেয়রকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ না জানিয়ে উল্টে তাঁর সঙ্গে তর্ক শুরু করে দেন। ভিডিওতে জ্যোতিরাদিত্যকে বলতে শোনা যায়, “আমি কী বলব, সেটা আমার সিদ্ধান্ত। আপনি ঠিক করে দিতে পারেন না।’’ উদ্ধারকাজে গিয়ে তাঁর এমন আচরণের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...