Friday, February 6, 2026

Russia-eucraine -Nato : ইউক্রেনের আকাশসীমা বন্ধের দাবি জেলেনস্কির, আপত্তি ন্যাটোর

Date:

Share post:

১০ দিন ধরে লাগাতার রাশিয়ার হামলা চলছে ইউক্রেনের উপরে। একের পর এক নগর ধ্বংস হয়ে গেছে। লক্ষাধিক প্রাণহানি হয়েছে। বহু সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। যুদ্ধের জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ । এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সে দেশের আকাশসীমা বন্ধ করার দাবি জানালো ন্যাটোর (The North Atlantic Treaty Organization) কাছে। ইউক্রেনের প্রেসিডেন্ট -এর মত যদি সেদেশের আকাশসীমা বহিরাগতদের জন্য বন্ধ করে দেওয়া যায় তাহলে হামলা হবে। কারণ ইউক্রেনবাসী আর যুদ্ধ চায় না। যদিও ইউক্রেনের এই দাবিতে সম্মতি দেয়নি ন্যাটো।

 

ন্যাটো জানিয়েছে ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়ার অর্থ সেখানে রাশিয়ার বিমান দেখলেই ন্যাটো এবং সহযোগী দেশগুলি সেই বিমান গুলি করে নামিয়ে দিতে পারে। কিন্তু ইউক্রেন এখনও পর্যন্ত ন্যাটোর সদস্যপদ পায়নি। তাই শুধুমাত্র ইউক্রেনকে রক্ষা করতে গিয়ে পরমাণু শক্তিধর দেশগুলি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিক, তা চায় না ন্যাটো।

অন্তত এমনটাই দাবি আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। তাই ন্যাটোর সাধারণ সম্পাদক জানিয়েছেন শুক্রবার সংগঠনের বৈঠকে প্রসঙ্গটি উঠলেও, ইউক্রেনের আকাশে ন্যাটোর বিমান ঘোরাফেরায় রাজি হয়নি কোনও দেশই।

 

spot_img

Related articles

বৈভবদের দাপটে ব্রিটিশ দর্পচূর্ণ, যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

আইসিসি যুব বিশ্বকাপ জয় ভারতের। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনালের নায়ক বৈভব সূর্য বংশী। টসে জিতে...

‘পেটে ভাত নেই’! এবার ইউনূস বিরোধী আন্দোলনে তোলপাড় বাংলাদেশ

ফের উত্তাল বাংলাদেশ! তবে বিক্ষোভ এবার ইউনূস বিরোধী। সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন আর আগেই বৃহস্পতিবার সকালেই দেশের অন্তবর্তী...

৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য...

‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট...