Friday, May 8, 2026

মণিপুরে শীতলকুচির পুনরাবৃত্তি: নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত যুবক

Date:

Share post:

বাংলায় শীতলকুচি পুনরাবৃত্তি এবার দেখা গেল মণিপুরে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মণিপুরের(Manipur) কারোং(Karong) বিধানসভায় মৃত্যু হল এক যুবকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নির্বাচন চলাকালীন কারোং বিধানসভার একটি নির্বাচনী কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে রীতিমতো সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় বুথের বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা। যার জেরেই প্রাণ যায় এক ব্যক্তির। এছাড়াও মনিপুরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে এ নির্বাচনকে কেন্দ্র করে যদিও আর কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীর ছবিতে অশ্লীল মন্তব্যের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

উল্লেখ্য, প্রথম দফায় মণিপুরের তিপাইমুখ বিধানসভা কেন্দ্রের একটি বুথে কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু হয়।মৃত পুলিশ কর্মীর নাম নাওরেম ইবোচৌবা (Naorem Ibochouba)। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়, নিজের রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে দিয়েছিলেন নাওরেম। তাতেই মৃত্যু হয় তাঁর। একই কথা বলেছিলেন মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজেশ আগরওয়াল (Rajesh Agarwal)।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...