Tuesday, May 12, 2026

বাবা-মায়ের ঝগড়া, মানসিক অবসাদে আত্মঘাতী একাদশের ছাত্র

Date:

Share post:

দীর্ঘদিন ধরে বাবা-মায়ের মধ্যে বনিবনা নেই। চরম অশান্তি। আর এই ঘটনার জেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভাটোল গ্রামে। ওই গ্রামের বাসিন্দা নন্দলাল গোস্বামী এবং তার স্ত্রী সবিতা গোস্বামী। তাদের এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম সাহিল (১৯)।

ঘরের এক কোণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সাহিল। প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছে বাবা-মায়ের অশান্তির ফলে মানসিক অবসাদ থেকে এই আত্মহত্যা। সাহিলের বাবা- মায়ের মধ্যে দীর্ঘ আট বছর ধরে অশান্তি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মদ খেয়ে বাবা ছেলে -মেয়েদের সামনেই মাকে মারধর করতো। এসব সহ্য করতে না পেরে মা বাবাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় । মেয়ে থাকতো মায়ের সঙ্গে।

আর ছেলে থাকতো বাবার সঙ্গে। কিন্তু মা-বাবার এই বিচ্ছেদ সাহিল সহ্য করতে পারেনি । তার বন্ধুরা জানিয়েছে সে একাকীত্বে ভুগছিল। সেখান থেকেই মানসিক অবসাদ আর তার পরিণতিই হয়তো আত্মহত্যা।

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...