Wednesday, April 15, 2026

Election: IMA-র নির্বাচনে গোলমাল অনভিপ্রেত: মন্তব্য সুদীপ্ত রায়ের, কড়া অবস্থান তৃণমূলের

Date:

Share post:

বেনজির গোলমাল। আইএমএ কলকাতা (Kolakata) শাখার সভাপতি পদের নির্বাচন ঘিরে উত্তেজনা। শনিবার, সকাল ১১টা থেকে তালতলায় IMA-র অফিসে ভোটদান শুরু হয়। সভাপতি পদের জন্য লড়ছেন চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji) ও ডা প্রশান্ত ভট্টাচার্য। কিন্তু সেই নির্বাচনে গোলমালের ঘটনায় উত্তেজনা ছড়াল তালতলা অঞ্চলে।

গত তিনবার সভাপতি ডা: নির্মল মাজি। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছিল। চিকিৎসক-বিধায়ক ডা: সুদীপ্ত রায়ের অভিযোগ, “হঠাৎই সাংসদ-চিকিৎসক শান্তনু সেন ভোট দিতে গিয়ে গোলমাল বাধান। ভুয়ো ডোটার ধরা পড়েছে বলে ভোটকেন্দ্রেই চিৎকার করেন তিনি। এমনকী, বাধা দিতে গেলে আমাকে ধাক্কা মারেন। পরে পুলিশ এসে আমাকে সরিয়ে নিয়ে যায়।” ডা সুদীপ্ত রায় (Sudipto Ray) বলেন, নির্মল মাজি দীর্ঘদিনের আইএমএ কলকাতার সভাপতি। তাঁর বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতেই পারেন। কিন্তু সেই বিষয় নিয়ে এই ধরনের গোলমাল কখনোই অভিপ্রেত নয়।

এই বিষয়টি নিয়ে কড়া অবস্থান তৃণমূলের। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তৃণমূলের কেউ যদি কোনও আপত্তিকর কাজ করে থাকেন, তাহলে, দল সেই কাজ অনুমোদন করছে না।

আরও পড়ুন- সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

 

Related articles

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...