Sunday, May 3, 2026

Wriddhiman Saha: হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানালেন ঋদ্ধি

Date:

Share post:

ঋদ্ধিমান সাহাকে যে সাংবাদিক হুমকি দিয়েছিল, সেই সাংবাদিকের নাম জানালেন ঋদ্ধিমান। তিন সদস্যের যে কমিটি গড়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই কমিটির কাছে সেই সাংবাদিকের সম্পর্কে জানালেন বাংলার উইকেটরক্ষক।

এই নিয়ে এদিন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, “সাংবাদিকের সঙ্গে ঋদ্ধির কথোপকথন নিয়ে যাবতীয় তথ্য বোর্ডের কমিটিকে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা।”

শনিবার বোর্ডের কমিটির সঙ্গে ছিল ঋদ্ধিমানের বৈঠক। সেই বৈঠক থেকে বার হয়ে ঋদ্ধি বলেন, “যা হয়েছে আমি সব বলেছি বিসিসিআইকে। ওদের থেকেই আপনারা জানতে পারবেন।”

বোর্ডের যে তিন সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে তাতে রয়েছেন রাজীব শুক্লা। এছাড়াও রয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধামাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং। তাঁদের কাছেই সেই সাংবাদিক সম্পর্কে সব তথ্য দিয়েছেন ঋদ্ধি।

গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধি। সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে দেখা যায় এক সাংবাদিক ঋদ্ধিকে হুমকি দিচ্ছেন। সেই টুইটে ঋদ্ধি লেখেন, “ভারতীয় ক্রিকেটে আমার অবদানের পর এমন ব্যবহার প্রাপ্য আমার এক ‘সম্মানীয়’ সাংবাদিকের থেকে! এটা সাংবাদিকতা?”

আরও পড়ুন:India Team: জাদেজার দুরন্ত ব‍্যাটিং-এর সুবাদে চালকের আসনে ভারত

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...