Friday, June 12, 2026

Bengal: চণ্ডীগড়ের বিরুদ্ধে তৃতীয় দিনেও দাপট বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফির ( Ranji Trophy) তৃতীয় ম‍্যাচেও দাপট অব‍্যাহত বাংলার (Bengal)। চণ্ডীগড়ের বিরুদ্ধে অভিমন‍্যু ইশ্বরনদের জয়ের জন‍্য দরকার ৮ উইকেট। হাতে রয়েছে গোটা একটা দিন। তাই চণ্ডীগড়ের বিরুদ্ধে জয়ের হাতছানী রয়েছে বাংলার। ম‍্যাচের তৃতীয় দিনের শেষে রান সংখ্যা ঠিক এরকম দ্বিতীয় ইনিংসে চণ্ডীগড় দুই উইকেট হারিয়ে ১৪ রান। ৩৯৯ রানে এগিয়ে অভিমন‍্যু ইশ্বরনের দল।

প্রথম ইনিংসে বাংলার ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০৬ রানেই অলআউট হয়ে যায় চণ্ডীগড়। শনিবার তৃতীয় দিনে ৬ উইকেটে ১৩৩ রানে খেলা শুরু করে চণ্ডীগড়। মধ্যাহ্নভোজের বিরতির আগেই তারা অলআউট হয়ে যায়। শেষ চারটি উইকেটের মধ্যে ইশান পোড়েল ২টি এবং মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন। তিন উইকেট নেন নীলকান্ত দাস। এরপর দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে ১৮১ রান তুলে ডিক্লেয়ার দেয় বাংলা। বাংলার হয়ে ৪৩ রান করেন অনুষ্টুপ মজুমদার। জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চণ্ডীগড়।

আরও পড়ুন:Wriddhiman Saha: হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানালেন ঋদ্ধি

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...