Saturday, May 16, 2026

Kolkata Metro : বিদ্যুৎ বিভ্রাটের জেরে রবিবার সকালে ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

বিদ্যুৎ বিভ্রাটের জেরে রবিবার সকালে আচমকাই বন্ধ হয়ে যায় মেট্রোরেল পরিষেবা। মেট্রো সূত্রে জানানো হয়েছে যান্ত্রিক বিভ্রাটের কারণে থার্ডলাইনে চার্জ হচ্ছিল না। ফলে ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি সারিয়ে প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয় মেট্রো। যদিও মেট্রো সূত্রে জানানো হয়েছে আংশিকভাবে ব্যাহত হয়েছিল পরিষেবা। বিঘ্ন ঘটেছিল শুধুমাত্র কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত লাইনে । দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল প্রথম থেকেই স্বাভাবিক ছিল।

এর ফলে রবিবার সকাল ৯টা ২ মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক বিভ্রাটের কারণে তা সঠিক সময়ে শুরু করা যায়নি। এদিকে সকালের প্রথম মেট্রো ধরার জন্য বিভিন্ন স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ে পরিষেবা শুরু করতে না পারায় মেট্রোর তরফে বিভ্রাটের কারণ জানিয়ে দেওয়া হয় তাঁদের। পরে যাত্রীদের টাকাও ফেরত দিয়ে দেওয়া হয় বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...