Monday, May 11, 2026

West Bengal: আজ সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু

Date:

Share post:

রাজ্যপালের (Governor(ভাষণ দিয়ে আজ শুরু বিধানসভার অধিবেশন। প্রথামাফিক রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশনের(assembly session) সূচনা হবে। রাজ্যপালের(Governor) ভাষণের আগে  সর্বদল বৈঠক এবং বিধানসভার (assembly)কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। সূত্রের বৈঠকে বিধানসভা কতদিন চলবে বা কবে রাজ্যের বাজেট(Budget) পেশ হবে, সেক্ষেত্রে কোন কোন নতুন বিল আনা হতে পারে এই বিষয়গুলি উঠে আসবে।

বিধানসভার অধিবেশন শুরুর আগে রবিবার হঠাৎই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়। দুপুরে তাঁদের মধ্যে প্রায় একঘণ্টা বৈঠক হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বেলা ২টোতেই অধিবেশন শুরু হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। এই অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট। সেক্ষেত্রে কতটা জনমুখী বাজেট পেশ করা যাবে সেই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা। কারণ আগামী দিনে রাজ্যের  আর্থিক অভিমুখ কী হবে, তারই প্রতিফলন হিসেবে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামি ১১ মার্চ বাজেট পেশ হবে বলে জানা যাচ্ছে।

Utrarpradesh- Election : আজ উত্তরপ্রদেশে শেষ দফার ভোট , দেশের নজর বারাণসী কেন্দ্রে

গত চারটি পুরসভার ভোট এবং পরবর্তীতে ১০৮ পুরসভার ভোটে তৃনমূলের জয় নিঃসন্দেহে স্বস্তিতে রেখেছে শাসকদলকে। বাংলার বুকে এতবড় পুরভোট স্মরণকালের মধ্যে হয়নি। যা নিঃসন্দেহে বাংলার গণতন্ত্রের উৎসবে মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজেপি এই ভোটে ধুয়ে মুছে সাফ। তারা অন্তর্কলহে জরাজীর্ণ। বাম এবং কংগ্রেস এই বিধানসভাতেও নেই। সব মিলিয়ে অধিবেশনের প্রাক্কালে সাফল্যের হাসি শাসকদলের চোখে মুখে।

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...