Sunday, May 17, 2026

Corona Update: করোনা গ্রাফ নিম্নমুখী,১২-১৭ বছর বয়সীদের জন্য নতুন ভ্যাকসিন

Date:

Share post:

দুর্বল হচ্ছে ওমিক্রনের(Omicron) শক্তি, ডেল্টা(Delta) ভ্যারিয়েন্ট এর মোকাবিলা করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জীবন।দৈনিক আক্রমণের সংখ্যা ৪ হাজারের সামান্য বেশি।প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফ(Corona Graph)। দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমল বৃহস্পতিবারও। এর মাঝেই ১২-১৭ বছর বয়সীদের জন্য সুখবর। আরও একটি টিকাকে (Vaccine) ছাড়পত্র দিয়ে দিল ডিজিসিএ(DGCA)।

দাপট কমেছে বলে করোনাকে অবহেলা করলে ভুল হবে, সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ

দেশে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে, পাশাপাশি অনেকটাই নিয়ন্ত্রণে মৃত্যু হার (Death rate)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮৪ জন।বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৪ হাজার ৪৮৮। মেডিক্যাল বুলেটিন (Medical Bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ১০৮ জন। সারা দেশে এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ১৫ হাজার ৪৫৯ জন কোভিডে (COVID 19) আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে সুস্থতার হার চোখে পড়ার মতো।পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৪ লক্ষ ২০ হাজার ১২০ জন করোনাকে জয় করতে পেরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৫৪ জন।

বিশেষজ্ঞদের মতে দ্রুত টিকাকরণের কারণেই এসেছে এই সাফল্য। এর মাঝেই নয়া সুখবর! বুধবার জরুরি ব্যবহারে ছাড়পত্র পেল ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভোভ্যাক্স। ১২-১৭ বছর বয়সীদের ক্ষেত্রে তা প্রয়োগ করা যাবে বলেই সূত্রের খবর।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...