Tuesday, March 24, 2026

Sachin Tendulkar: এমসিসির নতুন নিয়ম নিয়ে মুখ খুললেন সচিন

Date:

Share post:

মেরিলিবন ক্রিকেট ক্লাব (MCC) এর নতুন নিয়মকে স্বাগত জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্রিকেটের একাধিক নিয়ম। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এমসিসি। আর সেই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন সচিন।

এমসিসির নতুন নিয়মে মধ‍্যে অন‍্যতম হল মধ্যে অন্যতম হল মানকাডিং’কে স্বীকৃতি দেওয়া। এমসিসির নতুন নিয়মে বলা হয়েছে, মানকাডিংকে আর ‘আনফেয়ার প্লে’ অথবা ‘অনৈতিক খেলা’র তালিকায় রাখা হবে না। বরং এটি স্থান পাচ্ছে ‘রান আউট’ সেকশনে। আর আরেকটি হল ক্যাচ আউটের সময় দুই ব্যাটারের প্রান্ত বদলের বিষয়টি। এতদিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার এক অন্যকে ক্রস নতুন ব্যাটার নন-স্ট্রাইকার প্রান্তে এসে দাঁড়াতেন। তবে এবার থেকে সেই নিয়ম উঠে যাচ্ছে। বরং নতুন ব্যাটারকে বল ফেস করতে হবে। নতুন এই নিয়মে কোনও ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। ক্রস করার বিষয়টি আর প্রযোজ্য থাকছে না।

আর এই নিয়ে সচিন সোশ্যাল মিডিয়ায় বলেন,” এমসিসি কমিটি ক্রিকেটে বেশ কিছু নতুন নিয়ম এনেছে। এর মধ্যে বেশ কয়েকটি নিয়মের সমর্থনে আমি। প্রথমেই বলব মানকাডিং আউটের কথা। আমি কখনই ওভাবে আউট হওয়াকে মানকাডিং বলায় স্বাচ্ছন্দ্য বোধ করিনি। আমি সত্যিই খুশি যে মানকাডিংকে রান আউট বলা হবে। আমাদের সকলের জন্য এটা ভাল খবর। দ্বিতীয় নিয়মটি হচ্ছে ক্যাচ আউটের সময় দুই ব্যাটারের প্রান্ত বদল। যেখানে নতুন ব্যাটারকে এসে বল ফেস করতে হত। নতুন ব্যাটার স্ট্রাইক নিত। একজন বোলার সফল ভাবে উইকেট নিতে সক্ষম হলে বোলারের সুযোগ থাকা উচিত নতুন ব্যাটারকে বল করার। এই নিয়ম একেবারে স্বচ্ছ। এই নিয়মের পরিবর্তন আমার ভাললেগেছে। ওয়েলডান এমসিসি।”

আরও পড়ুন:UEFA Champions League: বেনজিমার হ‍্যাটট্রিকে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...