Thursday, May 14, 2026

Anubrata Mondal:ফের হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত, শুক্রবার শুনানির সম্ভাবনা!

Date:

Share post:

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নোটিশ পাওয়ার পর ফের আদালতে (Calcutta highcourt) আবেদন করলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই মামলার শুনানির সম্ভাবনা।

Visva Bharati : হোস্টেল না খুলেই অফলাইন পরীক্ষার বিজ্ঞপ্তি , বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন তুঙ্গে

তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondol)১৪ মার্চ কলকাতার (Kolkata) নিজাম প্যালেসে (Nizam Palace) সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এর আগেও তাঁকে ডাকা হয়েছিল।কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)। এবার কলকাতা হাইকোর্টে আবেদন করলেন তিনি। সিবিআইয়ের তলব নিয়ে অবশ্য এর আগেও বীরভূমের জেলা সভাপতি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্ত প্রক্রিয়া চালানো যাবে। কিন্তু চার্জশিটে সরাসরি তাঁর নাম না থাকায় সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

উল্লেখ্য গরু পাচার মামলায় সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে কলকাতায় সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয় বলে তিনি আগেই জানিয়েছিলেন। বোলপুরে বাড়ির কাছাকাছি বা আশেপাশে কোনও স্থানে যেতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু ফের কলকাতাতেই তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে।এবার হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ। তিনি বলেন,”অনুব্রত মণ্ডল আদালতে জানিয়েছেন সিবিআইকে সবরকম সাহায্য করবেন। কিন্তু সিবিআই তাকে যেন গ্রেপ্তার না করে।” শুক্রবার সকাল সাড়ে ১০টায় মামলার শুনানির সম্ভাবনা।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...