Friday, June 26, 2026

এজেন্সি দিয়ে চুপ করানো যাবে না, ‘২৪-এ দেশজুড়ে মোদি হটাও স্লোগান উঠবে: ফিরহাদ

Date:

Share post:

এখনও ২৪ ঘন্টা কাটেনি। পাঁচ রাজ্যের নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দেশজুড়ে নিজেদের প্রধান বিরোধী বলে দাবি করা কংগ্রেস(Congress)। বেশকিছু মন্ত্রী হারলেও এবং আসন কমলেও উত্তরপ্রদেশ(Uttarpradesh) নিজেদের দখলে রেখেছে বিজেপি।উত্তরাখণ্ড(Uttarakhand),মণিপুর(Manipur), গোয়াতে (Goa)সরকার গঠন করবে গেরুয়া শিবির। আর হাতে থাকা পাঞ্জাবও হাতছাড়া হয়েছে কংগ্রেসের। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের(Arving kejriwal) আম আদমি পার্টি(AAP) অভূতপূর্ব ফলাফল করেছে। সবমিলিয়ে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত। আর পাঁচ রাজ্যের ভোটে ভরাডুবির পর স্পষ্ট, আর যাইহোক কংগ্রেস বর্তমানে বিজেপির বিরোধী প্রধান বিরোধী দল হতে পারে না। সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে অবিজেপি আঞ্চলিক দলগুলি অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে চলেছে।

ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে কংগ্রেস জোর ধাক্কা খাওয়ার পর বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। আর এদিন ফিরহাদ হাকিম (Firhad Hakim) দাবি করেন, পাঁচ রাজ্যের ফলাফল ২০২৪-এর লোকসভা ভোটে কোনও প্রভাব ফেলবে না। এদিন তিনি বলেছেন, ২০২৪-এ সারাদেশে মোদি হটাও স্লোগান উঠবে।

‘যদি আমরা সাফল্য চাই, তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী’ : শশী থারুর

একইসঙ্গে কেন্দ্রের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করে ফিরহাদ বলেন, যুদ্ধের আগেই তো তেলের দাম ১০০ টাকা পেরিয়েছে। এগুলো শুধুই অজুহাত মাত্র। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিচ্ছেন যে, মানুষের উপর আরও বোঝা চাপানো হবে। সকলের নাভিশ্বাস উঠবে।

ইডি-সিবিআই প্রসঙ্গেও মুখ খোলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “যে মামলায় আমার অভিযুক্ত করা হল। সেই একই মামলায় শুভেন্দু ছাড়া পাবে কেন? আসলে বিরোধীদের উপর কেন্দ্রীয় এজেন্সিগুলি এরকম আরও জুলুম চালাবে। মূলত সেটারই ইঙ্গিত দেওয়া হয়েছে।”

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...