Friday, June 26, 2026

“ধ্রুবসত্যটি সাহেবও জানেন”, মোদিকে কটাক্ষ করে কেন এমন বললেন পিকে ?

Date:

Share post:

(“২০২৪ সালে গোটা দেশের রাজনৈতিক লড়াই ও তার ফলাফলও নির্ধারিত হবে ২০২৪ সালেই। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে নয়।”)

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কোনও প্রভাব দু’বছর পর লোকসভা ভোটে পড়বে না বলেই দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “সাহেব” বলেও কটাক্ষ করে পিকে বলেন, ২০২৪ সালের লোকসভার ফলাফল ঠিক হবে ২০২৪ সালেই। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে নয়।

গতকাল পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় উত্তরপ্রদেশ সহ তিন রাজ্যে সরকার গড়বে বিজেপি। পাঞ্জাবে দুরন্ত ফল করে সরকার গড়বে আম আদমি পার্টি। এরপর আসরে নামেন প্রধানমন্ত্রী মোদি। উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য সদর দফতরে গিয়ে মোদি হাত উঁচিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ২০২২ সালের উত্তরপ্রদেশ ২০২৪-এর রাস্তা দেখিয়ে দিল। অর্থাৎ পরোক্ষে মোদির দাবি, উত্তরপ্রদেশের এই জয় ২০২৪-এর লোকসভা ভোটের লড়াইয়ে ফের জিতবে বিজেপি।

মোদির সেই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি পিকে। মোদির এমন বক্তব্যকে কটাক্ষ করে টুইটে ভোটকুশলী লেখেন, “২০২৪ সালে গোটা দেশের রাজনৈতিক লড়াই ও তার ফলাফলও নির্ধারিত হবে ২০২৪ সালেই। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে নয়। এই ধ্রুবসত্যটি সাহেবও জানেন। সেকারণেই বিধানসভা নির্বাচনের ফলাফলগুলিকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, যাতে স্নায়ুযুদ্ধে বিরোধীদের থেকে খানিকটা এগিয়ে যাওয়া যায়।”

এরপরই মোদি বিরোধী অবিজেপি দলগুলিকে পিকের সতর্কবার্তা, “এই মিথ্যা প্ররোচনায় পা দেবেন না।”

Related articles

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...