Sunday, May 17, 2026

Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

Date:

Share post:

শনিবার থেকে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। যা দিন-রাতের টেস্ট। এই টেস্টেই অনন‍্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বেঙ্গালুরুতে ভারতের নবম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে চলেছেন রোহিত শর্মা। আর এই ম‍্যাচের সুবাদে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের সঙ্গে এক আসনে বসতে চলেছেন হিটম‍্যান।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্ট ম‍্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। আর শনিবার বেঙ্গালুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলতে চলেছেন রোহিত। রোহিত ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, মহম্মদ আজহারউদ্দিন, অনিল কুম্বলে এবং যুবরাজ সিং-এর।

এখনও পর্যন্ত দেশের হয়ে রোহিত ৪৪টি টেস্ট, ২৩০টি একদিনের ম্যাচ এবং ১২৫টি টি-২০ খেলেছেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৫ হাজারেরও বেশি রান রয়েছে হিটম‍্যান।

আরও পড়ুন:Sunil Gavaskar: লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে রোহিতকে বিশেষ বার্তা গাভাস্করের

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...