Friday, June 26, 2026

CBSE Announcement:দ্বাদশের টার্ম-১ এর ফলাফল নিয়ে গুজব উড়িয়ে দিল সিবিএসই বোর্ড

Date:

Share post:

দ্বাদশের টার্ম-১ এর ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে গুজব উড়িয়ে দিয়ে দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার দিন ঘোষণা করল সিবিএসই (CBSE Board)বোর্ড। এর আগেই শুক্রবার দ্বাদশের টার্ম-১ এর ফল ঘোষণা নিয়ে যে খবর ছড়ায় তা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আজ স্পষ্ট করে বোর্ড (Board)জানিয়ে দেয় যে খবরটি ভুয়ো। পাশাপাশি, সিবিএসই(CBSE) জানিয়েছে,আগামি ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে দশম (10th) ও দ্বাদশ(12th) শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা, শেষ হবে আগামি ১৯ মে।

প্রসঙ্গত সিবিএসই দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষা শুরু হয় ২০২১ এর শেষের দিকে।এ বার প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে স্কোর কার্ড(Score card) প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। এর মাঝেই গুজব ছড়ায় যে শুক্রবার দ্বাদশের টার্ম-১ এর ফল প্রকাশ পেতে পারে। তবে এবার সিবিএসসি স্পষ্ট করে জানিয়ে দিল যে খবরটি ভুয়ো। বোর্ড পরীক্ষার চূড়ান্ত ফল আগামী ১২ মার্চ আপলোড করা হতে পারে বলে বোর্ড সূত্রে খবর। ছাত্র-ছাত্রীরা cbseresult.nic.in, results.gov.in -এই ওয়েবসাইটগুলি থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি, উমঙ্গ অ্যাপ, আইজিআরএস, এসএমএস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম digilocker.gov.in এর মাধ্যমে ফল ডাউনলোড করতে পারা যাবে। পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

পাশাপাশি করোনা অতিমারির জেরে এই বছর সিলেবাসে বেশ কিছু কাটছাঁট করে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সিলেবাস। তবে এই বছর পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা। পরীক্ষা নিয়ে বিস্তারিত জানা যাবে সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...