Monday, March 16, 2026

শূন্য রানে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলার অরিত্র

Date:

Share post:

সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় নজির গড়লেন বাংলার অরিত্র চট্টোপাধ্যায় ( Aritra Chatterjee)। শূন্য রানে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় এই নজির গড়েছেন অরিত্র।

দেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও যে নজির আছে কিনা, বলা মুশকিল। অরিত্রর এই কান্ড ক্রিকেট বিশ্বে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে।

নয়াদিল্লিতে চলছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস ক্রিকেট টুর্নামেন্ট। টি-২০ ফর্ম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৩৯টি দল। বাংলার প্রতিনিধিত্ব করছে আরএসবি কলকাতা। আরএসবি কলকাতার হয়ে সিভিল সার্ভিস ক্রিকেট খেলতে নেমেছিলেন অরিত্র। সেখানেই একটি হ্যাটট্রিক-সহ শূন্য রানে সাত উইকেট নিয়েছেন তিনি। মোট ২.৪ ওভার বল করেছেন তিনি। তাঁর বোলিংয়ের দাপটে বিপক্ষ দল রায়পুর গুটিয়ে যায় মাত্র ১৯ রানে। জবাবে আরএসবি কলকাতা তিন ওভারে সহজে জয় তুলে নেয়।

এই রেকর্ড গড়ে অরিত্র বলেন, “আমি নিজেও অবাক। কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক করলাম। ম্যাচ চলাকালীন বুঝতেই পারিনি যে শূন্য রানে ৭ উইকেট পেয়েছি। মনে হয় এটা রেকর্ড হল।”

আরও পড়ুন:India Team: পিঙ্ক বল টেস্টে নামার আগে সর্তক ভারতের সহ-অধিনায়ক

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...