Wednesday, June 24, 2026

Fraud Doctor: কোচবিহারে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

Date:

Share post:

কোচবিহারে একজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্ত চিকিৎসকের নাম শ্রীনিবাস ঘোষ৷ এই ভুয়ো চিকিৎসক কোচবিহার শহরেরই বাসিন্দা । প্রতিবেশীদের কাছে জানিয়েছিলেন যে তিনি লন্ডন থেকে এমবিবিএস পাশ করে ফিরেছেন । পুন্ডিবাড়ি থানার চন্দনচৌড়া গ্রামে এই ভুয়ো চিকিৎসকের চেম্বার রয়েছে দীর্ঘদিন ধরে। স্থানীয়রা জানিয়েছেন এই চিকিৎসকের সাজগোজ, আদব-কায়দা, জীবনযাপন দেখে কখনোই মনে হয়নি যে তিনি মিথ্যাচারণ করছেন। কিন্তু সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে চিকিৎসায় ভুল বের হওয়ায় রোগীর আত্মীয়দের সন্দেহ হয়। সন্দেহ ক্রমেই বাড়তে থাকে। রোগীর আত্মীয়রা থানায় যোগাযোগ করেন । তদন্তে নামলে পুলিশ জানতে পারেন ভুয়ো পরিচয় দিয়ে চিকিৎসা করছিলেন তিনি। এর পরেই ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...