Friday, April 24, 2026

গজা: সাইবার ক্রাইম ঠেকাতে ‘ম্যাসকট’ বানিয়ে সচেতনতার প্রচার বাঁকুড়া পুলিশের

Date:

Share post:

প্রযুক্তি(Tecnology) সম্পর্কে অতটাও সড়গড় নন গ্রামাঞ্চলের এমন সাধারণ মানুষই এখন সাইবার প্রতারকদের সফট টার্গেট। যার জেরেই সাইবার ক্রাইম ঠেকাতে নিজ জেলায় “সংযোগ”(Sanjog) সচেতনতার প্রচার শুরু করল বাঁকুড়া জেলা পুলিশ। সাইবার ক্রাইম ও সংশ্লিষ্ট প্রতারণা কীভাবে এড়ানো যাবে শনিবার বাঁকুড়ার খাতরা থানা এলাকার গুরুসদয় মঞ্চে হাতে-কলমে তারই পাঠ দিলেন পুলিশ আধিকারিকরা।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে প্রচারের জন্য আমরা এক ‘ম্যাসকট’ তৈরি করেছি যার নাম রাখা হয়েছে ‘গজা'(Gaga)। এই ‘গজা’ হল আসলে হাতি শাবক। যেহেতু বাঁকুড়া জেলায় প্রচুর হাতি রয়েছে, তাই মানুষের উপর এই ম্যাসকট প্রভাব ফেলবে। আমাদের এই প্রচার সচেতন করবে সেই সব মানুষকে যারা জালিয়াতদের সফট টার্গেট। পাশাপাশি জেলাপুলিশের তরফে জানানো হয়েছে, অভিনব এই প্রচারে সাধারণ মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। জালিয়াতি রুখতে আগামিদিনে বাঁকুড়া জুড়ে সমস্ত স্কুল, কলেজ এবং অফিসে ‘কী করবেন’ আর ‘কী করবেন না’ বিস্তারিত লেখা সহ ‘গজা’র এই পোস্টার প্রদর্শিত হবে।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে ‘মায়ার খেলা’: মায়াবতী-ওয়েইসিকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি শিবসেনার

Related articles

ট্রাইব্যুনালের ধীর গতি! নাম নিষ্পত্তিতে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ শীর্ষ আদালতের

ট্রাইবুনালে (Tribunal Delay) নাম নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার শীর্ষ...

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...