Monday, March 16, 2026

বেলেঘাটার আইনজীবীর বাড়িতে ডাকাতির রহস্যভেদ, গ্রেফতার মহিলার স্বামী!

Date:

Share post:

বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনার রহস্যভেদ করল পুলিশ। মহিলা আইনজীবীর বাড়িতে হামলার পরিকল্পনা করেছিলেন তাঁর স্বামীই! বেলেঘাটায় ডাকাতিকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

গত জানুয়ারি মাসের ২১ তারিখে বেলেঘাটায় ওই মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মহিলা তখন বাড়িতে ছিলেন না। সেই সময় তার পরিবারের সদস্যদের মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করা হয়। এই ঘটনার তদন্তে নেমে বিহারের বাসিন্দা-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরার করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।  জানা যায়, বেলেঘাটা আইনজীবী কোয়েল মুখোপাধ্যায়ের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল চক্রী তাঁর স্বামী শুভাশিস দাশগুপ্তই! পেশায় যিনি আবার আইনজীবী।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্ত্রীর সঙ্গে শুভাশিসবাবুর সম্পর্ক ভালো ছিল না। তাঁদের মধ্যে অনেক দিন ধরেই দূরত্ব তৈরি হয়েছিল। স্বামী স্ত্রী আলাদাই থাকতেন, তবে এখনও বিচ্ছেদ হয়নি। প্রতিশোধ নিতেই স্বামী ডাকাত পাঠানো হয়েছিল বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন- Sushil Kumar: জেলের বন্দিদের কুস্তি প্রশিক্ষণ দিচ্ছেন সুশীল

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...