Tuesday, April 28, 2026

ইউক্রেনে রুশ সেনার গুলিতে মৃত মার্কিন সাংবাদিক

Date:

Share post:

কিভের উত্তর-পশ্চিম শহরতলির ইরপিনে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করল রুশ সেনা। আরও এক সংবাদকর্মী (Brent Renaud) আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে।

কিভের (Kyiv) পুলিশপ্রধান আন্দ্রেই নেবিতোভ ফেসবুক পোস্টে লেখেন, “রুশ সেনা এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উপর হামলা চালাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ছবি তুলে ধরায় সংবাদকর্মীদের হত্যা করা হচ্ছে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর ৫১ বছর বয়সী সাংবাদিক ব্রেন্ট রেনড ইরপিনে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও এক।”

আরও পড়ুন-ব়্যাকেট নয়, হাতে মেশিনগান তুলে নিলেন টেনিস তারকা সের্জি স্ট্যাকোভস্কি

বিবৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রেন্ট রেনড (Brent Renaud) ইউক্রেনেই মারা গিয়েছেন। কিন্তু তিনি নিউ ইয়র্ক টাইমস-এর হয়ে অ্যাসাইনমেন্টে ছিলেন না। ২০১৫ সালে নিউ ইয়র্ক টাইমস-এ শেষবার কাজ করেছিলেন ব্রেন্ট।

রবিবার ১৮ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। ইতিমধ্যে রাশিয়ার আক্রমণে তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের একাধিক শহর। দেশ ছেড়ে পালিয়েছেন লক্ষ-লক্ষ মানুষ।



Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...