Sunday, March 15, 2026

Nandigram: ‘বিশ্বাসঘাতক’ তকমার জবাব দেওয়া দূর, এলাকায় ঢুকতে পারলেন না শুভেন্দু

Date:

Share post:

নন্দীগ্রাম দিবস পালন করতে গিয়ে বাধার মুখে পড়ে ঢুকতে পারলেন না বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

 

তৃণমূলের অভিযোগের উত্তর দেওয়া দূরস্ত, অকুস্থলে পৌঁছতেই পারলেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সোমবার সকালেই নন্দীগ্রাম (Nandigram) দিবস উপলক্ষ্যে সেখানে গিয়ে শহিদ স্মরণ করে তৃণমূল (TMC)। বেলা বাড়লে সেখানে গিয়ে ওই জায়গা গঙ্গাজল দিয়ে ধুয়ে তৃণমূলের দেওয়া মালা সরিয়ে অনুষ্ঠান করতে যায় বিজেপি (BJP)। বাধা দেন স্থানীয়রা। দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি বেধে যায়। এরপর, সেখানে যেতে চান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু বাধার মুখে পড়ে ঢুকতে পারেননি তিনি। এরপর তিনি যান ভাঙাবেড়ায়।

সেখানে গিয়ে তৃণমূলের দেওয়া ফুল-মালা সরিয়ে মালা দেন শুভেন্দু। এদিন নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতাকে বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবিষয়ে সাংবাদিকরা শুভেন্দুর কাছে জবাব চাইলে, কোনও উত্তরই দিতে পারেননি তিনি। প্রশ্ন এড়িয়ে বিজেপি বিধায়ক বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিরক্ত করাই তাঁর লক্ষ্য।

নন্দীগ্রাম দিবসে গিয়ে কার্যত নাজেহাল শুভেন্দু। এলাকাতে ঢুকতে পারলেন না। দিতে পারলেন না তৃণমূল নেতৃত্বের তোলা অভিযোগ জবাবও।

 

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...