Monday, May 18, 2026

HS Exam: উপনির্বাচন, JEE-র দিন বদল: ফের উচ্চ মাধ্যমিকের সূচি নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি নিয়ে ফের বিভ্রাট। বোর্ডের পরীক্ষা ও উপনির্বাচনের দিন ঘোষণার পর বদল হয়েছে জয়েন্টের সূচির। এবার উচ্চ মাধ্যমিক ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। বিজ্ঞপ্তি দিয়ে নতুন সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। ১৬ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে JEE মেন শুরু হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়, বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি এক হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের অনুরোধ বদল করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্স হবে ২১, ২৪, ২৫ ও ২৯ এপ্রিল এবং ১ মে ও ৪ মে। এর মধ্যে ২৫ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) রয়েছে।

এর পাশাপাশি ১২ তারিখ উপনির্বাচন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ। তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ১২ এপ্রিল উপনির্বাচনের দিন পরিবর্তনের জন্য রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। এবার জয়েন্টের নয়া সূচির জন্য ফের বদল ঘটতে পারে উচ্চ মাধ্যমিকের রুটিনে। গার্ড দেওয়ার জন্য শিক্ষকের অভাবের কারণে পরীক্ষার দিনগুলিতে ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এর পরিস্থিতিতে শিক্ষকরা ভোটের ডিউটিতে গেলে সমস্যা বাড়বে বলে আশঙ্কা। সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছে শিক্ষা সংসদ ও প্রশাসন। সূচি সংঘাতের জেরে আগে একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন বদলানো হয়েছিল। ১৬ এপ্রিলের পরিবর্তে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল এবং ১৮ এপ্রিলের পরীক্ষা ২৫ এপ্রিল করা হয়। এই পরিবর্তনের ফলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘিরে ধোঁয়াশা।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...