Monday, May 18, 2026

রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন হতে পারে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের নিরাপত্তার জন্য প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।

এর আগে গতবছর রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনে প্রতি বিধানসভা পিছু ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবারেও একই স্কেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পরে বলে কমিশন সূত্রের খবর। বুধবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এবং চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে সেই কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা আজ, সোমবার একটি রিপোর্ট দিচ্ছে। সেই রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে।

আরও পড়ুন:Medical Students: চরকের নামে শপথ বাধ্যতামূলক না করার দাবিতে রাজ্যসভায় চিঠি শান্তনুর

অন্যদিকে, প্রচারের সময় সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের সমস্ত স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার আসন পড়বে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে, বলেও জানা যাচ্ছে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...