Sunday, June 7, 2026

India Team: সিরিজ জয় ভারতের, লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার দল

Date:

Share post:

আরাইদিনে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে সিরিজ পকেটে পুরল ভারতীয় দল (India Team)। সোমবার লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার (Rohit Sharma) দল। সিরিজের ফলাফল ২-০। ম‍্যাচের সেরা শ্রেয়স আইয়র। এবং সিরিজ সেরা ঋষভ পন্থ।

রবিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই একটি উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন ভারতের জেতার জন্য দরকার ছিল ৯ উইকেট।সোমবার যেন লঙ্কানদের বিরুদ্ধে জয়ের শপথ নিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। কিন্তু হার-না-মানা মনোভাব নিয়ে নামেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার।
তারা হলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস। সোমবার প্রথম এক ঘণ্টা ভারতের পেসারদের অনায়াসে সামলে দিলেন তাঁরা। যশপ্রীত বুমরাহ বা রবিচন্দ্রন অশ্বিন দাঁত ফোটাতে পারছিলেন না। ১০৭ রান করেন করুণারত্নে। ৫৪ রান করেন কুশল মেন্ডিস। এই দুই ক্রিকেটার আউট হতেই জয়ের রাস্তা পরিস্কার হয়ে যায় ভারতের। ভারতের হয়ে চার উইকেট নেন অশ্বিন। তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুই উইকেট নেন অক্ষর প‍্যাটেল। এক উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:Kapil Dev: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন অশ্বিন

 

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...