Monday, April 27, 2026

“আমি আসানসোলে বহিরাগত হলে বারাণসীতে মোদি কী?” এই যুক্তিতেই বিজেপিকে “খামোশ” করলেন শত্রুঘ্ন

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। যেখানে প্রার্থী বাছাইয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দিয়েছেন মমতা। আর শত্রুঘ্নকে প্রার্থী করার পরই বিজেপির তরফে তাঁকে ”বহিরাগত” তকমা দেওয়া হয়েছে।

কিন্তু কম যান না শত্রুঘ্ন সিনহাও। বিজেপির ”বহিরাগত” কটাক্ষের জবাব দিতে দেরি করেননি শত্রুঘ্ন। এক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন শত্রুঘ্ন সিনহা। ”বহিরাগত” ইস্যুতে তাঁর পাল্টা যুক্তি, গুজরাতের বাদিন্দা হয়েও, ২০১৪ এবং ২০১৯ লোকসভা ভোটে উত্তরপ্রদেশের বারাণসীর থেকে প্রার্থী হয়ে সংসদে গিয়েছেন মোদি। প্রধানমন্ত্রীও হয়েছেন বারাণসী থেকে নির্বাচিত হয়ে। যেখানে তিনি থাকেন না।

মোদির প্রসঙ্গ তুলে বাজপেয়ি জমানার কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা বলেন, “আমি যদি আসানসোলে বহিরাগত হই তাহলে বারাণসী থেকে কেন নির্বাচনে লড়াই করেন মোদি?বারাণসীতে নরেন্দ্র মোদিকে কী বলবেন? সেখানকার ভাষাই বলতে পারেন না। উনি বহিরাগত নয়?”

এরপরই শত্রুঘ্ন সিনহা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, “এখন গোটা দেশের নজর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর। ২০২১ সালে বিজেপির বিরুদ্ধে বড় জয় পেয়েছিল তৃণমূল। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দারিদ্র্যের বিরুদ্ধে মমতার লড়াইয়ের অংশ হতে পেরে আমি গর্বিত। কারণ, মমতার হাতেই দেশের ভবিষ্যৎ। আমি তাঁর হাত শক্ত করার চেষ্টা করছি মাত্র। দেশের কোনে কোনে ‘খেলা হবে’ স্লোগানকে পৌঁছে দিতে চাই। আমি ধন্য যে দিদি আমার কথা ভেবেছেন। তাঁর ভরসার মর্যাদা দেবো। যা করব আসানসোল এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য করব। নিজের স্বার্থে কিছু করব না। যা খ্যাতি পেয়েছি ভারতের অবদান। সারা ভারত আমাকে চেনে। বাংলাতেও সিনেমা করেছি।”

আরও পড়ুন- সুব্রতদার কেন্দ্রে দিদি প্রার্থী করেছেন, বালিগঞ্জের মানুষের প্রত্যাশা রাখার বার্তা দিলেন বাবুল

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...