Saturday, May 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আরাইদিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ পকেটে পুরল ভারতীয় দল । সোমবার লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-০। ম‍্যাচের সেরা শ্রেয়স আইয়র। এবং সিরিজ সেরা ঋষভ পন্থ।

২) ভারতীয় টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েই সাফল্য পেয়েছেন রোহিত শর্মা। লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের কারণ হিসাবে দলের সাফল্যের কথা তুলে ধরলেন ভারত অধিনায়ক। ম‍্যাচ শেষে রোহিত বলেন,” অশ্বিন সর্বকালের সেরা। এটা আমি মানি।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে ফের রেকর্ড গড়লেন রবীচন্দ্রন অশ্বিন। এদিন লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন ডেল স্টেনকে। বর্তমানে ৮৬ টেস্টে অশ্বিনের উইকেটের সংখ্যা ৪৪০।

৪) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের নতুন অধিনায়ক হয়েছেন ফাফ ডু প্লেসিস। নতুন দায়িত্বে পেয়ে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় মাতলেন ডু প্লেসিস। বললেন, ক্রিকেটার হিসেবে কোহলি বিশ্বের অন্যতম সেরা।

৫) আইপিএলে একটা বিষ্ময় হতে চলেছে, চমকের অপেক্ষায় থাকুন’, নিজের বোলিং নিয়ে বললেন হার্দিক পান্ডিয়া। চলতি বছর গুজরাত টাইটান্সের হয়ে নেতৃত্ব দেবেন হার্দিক। অধিনায়কত্ব নিয়ে হার্দিক বলেন,”সাফল্য হবে সতীর্থদের। ব্যর্থতার দায় আমার।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...