Thursday, May 14, 2026

Roopa Dutta : অভিযুক্ত অভিনেত্রী রূপা দত্তকে নিয়ে এবার মুখলেন অঙ্কুশ

Date:

Share post:

বইমেলায় (Bookfair)কেপমারিতে ‘কেল্লাফতে’ করতে না পারলেও সিনেমায় অঙ্কুশের (Ankush Hazra)সাথে অনস্ক্রিন রোমান্সে বাজিমাত করেছিলেন তিনি। ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (45th International Kolkata Bookfair) শেষের আগেরদিন থেকেই সংবাদের শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত(Roopa Dutta)। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হালে হাতসাফাই করছেন, এই ঘটনায় হতবাক হয়েছেন সকলে। বলিউড (Bollywood) এবং টলিউডে (Tollywood)অভিনয় করেছেন রূপা(Roopa Dutta), বাংলায় তিনি কাজ করেছেন অঙ্কুশের (Ankush)সাথেও। এবার মুখ খুললেন অভিনেতা।
নিষেধের পরও মাধ্যমিক পরীক্ষায় বসায় স্ত্রীকে অ্যাসিড ছুড়ল স্বামী

অভিনেত্রী রূপা দত্ত এবং অঙ্কুশ হাজরা দুজনে ‘কেল্লাফতে’ সিনেমায় জুটি হিসেবে কাজ করেন। টলিউডে সেই ছবি দিয়ে অঙ্কুশের আত্মপ্রকাশ। বলা যেতে পারে অঙ্কুশের কেরিয়ার শুরু তাঁর হাত ধরেই। এছাড়াও  বৈষ্ণোদেবী তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রূপা। তা এহেন জনপ্রিয় অভিনেত্রীর পকেটমারির প্রয়োজন হল কেন? পুলিশের তদন্তে উঠে এসেছে  চাঞ্চল্যকর নানা তথ্য। অভিনেত্রীর এই অভ্যেস নাকি আজ নতুন নয়। অনুষ্ঠানে গিয়ে কেপমারি করে বেড়াতেন এবং  ডাইরিতে চুরির হিসাব রাখতেন বলেই অভিযোগ উঠে আসছে। তাঁর কীর্তি কলাপ নিয়ে এখন জোর চর্চা। স্বভাবতই অঙ্কুশের প্রসঙ্গও উঠছে। এতদিন চুপ থাকার পর  জীবনের প্রথম নায়িকা রূপা দত্ত কে নিয়ে মুখ খুললেন অঙ্কুশ হাজরা( Ankush)। কি বললেন তিনি? ইনস্টাগ্রামে অভিনেতা অঙ্কুশকে তাঁর প্রথম ছবি কেল্লাফতের একটি গানের অংশ পোস্ট করতে দেখা যায়। যেখানে অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে(Romantic scene) কোনো এক দ্বীপে ড্যান্স করতে দেখা যাচ্ছে তাঁকে। আর এই ভিডিওটির ক্যাপশনে অঙ্কুশ লেখেন, “এখনও মনে আছে এটা আমার প্রথম সিনেমা ছিল। ভাগ্যিস তখন আমার মানিব্যাগে ক্যারি করার মতো পয়সা ছিল না। ভগবানকে অশেষ ধন্যবাদ।” অভিনেতার এই পোষ্টের অর্থ খুবই সহজ। এই পোষ্ট আসার পর থেকেই কমেন্টের বন্যা। কেউ হেসে লুটোপুটি,কেউ ব্যঙ্গ করছেন , কেউ আবার সরাসরি অপমান করেছেন অভিনেত্রীকে।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...