Monday, April 27, 2026

Entertainment: মাত্র ৩ দিনেই ১৫০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলল ‘রাধে শ্যাম’

Date:

Share post:

করোনা কাটিয়ে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, আর বক্স অফিসে তৈরি হচ্ছে রেকর্ড । পুষ্পা(Pushpa, the rise) ট্রেন্ড ধরে গাঙ্গুবাঈ (Gangubai Kathiawadi)এর পর এবার রেকর্ড ‘বাহুবলী’ (Bahubali) খ্যাত প্রভাসের(Prabhas)। তিন দিনে ১৫০ কোটির বেশি ব্যবসা করল নতুন ছবি ‘রাধে শ্যাম'(Radhe Shyam), মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের ।

মানুষের গায়ের রং সবুজ! গল্প নয়, সত্যি ঘটনা

শুক্রবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘রাধে শ্যাম’ (Radhe Shyam)। মুখ্য ভূমিকায় দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, সঙ্গে অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde)। এই ছবি মুক্তি পেয়েছে মাত্র তিনদিন হলো আর এর মধ্যেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে ‘রাধে শ্যাম’। হিন্দি ছাড়াও ইংরেজি, তামিল, তেলুগু এবং আরও অন্যান্য ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।   অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘রাধে শ্যাম’ ছবির তিনদিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘৩ দিনে বিশ্বজুড়ে অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। বড় পর্দায় বিশ্বজুড়ে মাত্র ৩ দিনেই ১৫১ কোটি টাকার ব্যবসা করে ফেলল এই ছবি।’

কিন্তু এই ছবি এত টাকার ব্যবসা করলেও ছবি কেমন হয়েছে তা নিয়ে নানা মুনির নানা মত। বলা যেতে পারে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ছবি ব্লকবাস্টার হিট, আবার কেউ বলছেন ফ্লপ হয়েছে। কারোর মতে ওয়ান টাইম ওয়াচ আবার কেউ উচ্ছ্বসিত। তবে সিনেমা নিয়ে যাই প্রতিক্রিয়া হোক না কেন, প্রভাসের অভিনয় মন কেড়েছে দর্শকদের। পাশাপাশি পূজা হেগড়ের সঙ্গে তাঁর  রোম্যান্টিক কেমিস্ট্রির প্রশংসাও করছেন সকলে। ছবিতে ভিস্যুয়াল এফেক্ট অসাধারণ, বেশ কিছু স্টান্ট নজরকাড়া । আর রেকর্ড ব্যবসা করে বিশ্বজুড়ে বক্স অফিসে যে আলোড়ন সৃষ্টি করেছে দক্ষিণী সুপারষ্টার প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ তা বলাইবাহুল্য।

 

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...