Saturday, June 6, 2026

বিএসএফের বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে গুলিবিদ্ধ এক বাংলাদেশি, জখম আরো এক

Date:

Share post:

বিএসএফের থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক  বাংলাদেশির। আহত হয়েছেন আরও একজন।  বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সীমান্তে মাথাভাঙ্গার তেতুলেরছড়া এলাকা এই ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ এদিন সকালে সীমান্তে চারজন বাংলাদেশি এসেছিলেন। তাদের গরু পাচারকারী বলে সন্দেহ হয় বিএসএফের। ৷ তাদের বাধা দিলে বিএসএফে-র সঙ্গে শুরু হয় বচসা। সেইসময় এক অভিযুক্ত বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তখন বিএসএফ তার পায়ের দিকে তাক করে গুলি চালায়৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান এক বাংলাদেশি ৷ অভিযুক্তের নাম জুমান বাবু৷ অভিযুক্ত বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা ৷ অপর একজন রেজাউল করিম বিএসএফ এর মারধরে আহত হয়েছেন। তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে৷ বাকি আরও দু’জন বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ৷ সকলেই বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা৷

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...