Wednesday, May 13, 2026

উপাচার্যের বাসভবনের সামনেই বসন্ত উৎসবে মাতলেন বিশ্বভারতীর পড়ুয়ারা

Date:

Share post:

অতিমারির কারণ পরপর দুবছর বন্ধ থেকেছে বসন্ত উৎসব। কিন্তু এবারে বিধিনিষেধের বালাই নেই। নেই করোনার দাপটও। তাও শান্তিনিকেতনে বসন্ত উৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পৌষ উৎসবে রাজ্য সরকারকে দূষেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর এবারে দূষলেন বিক্ষোভরত ছাত্রদের। তাতেই আরও চটলেন পড়ুয়ারা। তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসবের আয়োজন না করলেও বিক্ষুব্ধ পড়ুয়াদের তরফে আয়োজিত হল বসন্ত উৎসবের। উপাসনাগৃহ থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত প্রভাতফেরি আয়োজিত করেন পড়ুয়ারা।


আরও পড়ুন:দোলের দিনে অন্য মুডে আমলারাও

চিরাচরিত রীতি মেনে বিশ্বভারতীতেই পালিত হয় বসন্ত উৎসব। আড়ম্বর যদিও ছিল না। তবে নিজেদের মতো করেই বসন্ত উৎসবে মাতলেন পড়ুয়ারা।

ছাত্রছাত্রীরা জানান, ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এই প্রচেষ্টা করা হয়েছে। তাঁদের দাবি, কর্তৃপক্ষ জানিয়েছিলেন ছাত্র আন্দোলনের কারণে বসন্ত উৎসব হবে না। তাই তাঁরা নিজেরাই উপাচার্যের বাড়ির সামনে শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রাখলেন।

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...