Friday, May 15, 2026

বিমানবন্দরে আইপিএসকে স্যুটকেস খোলার নির্দেশ রক্ষির, তারপর যা বেরিয়ে এলো

Date:

Share post:

রাজস্থানের(Rajsthan) জয়পুর(Jaypur) বিমানবন্দরের(Airport) স্ক্যানারে স্যুটকেসটি ঢোকানোর পর অদ্ভুত কিছু নজরে এসেছিল দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর। তবে যার সুটকেস তিনি একজন আইপিএস অফিসার উচ্চপদস্থ আধিকারিক। তাঁকে স্যুটকেস খুলতে বলাটা অস্বস্তিদায়ক হলেও নিয়মের হাত থেকে ছাড় নেই কারো।

ফলস্বরূপ প্রথা মেনে ওড়িশার পরিবহন কমিশনার অরুন বোথরাকে নিজের স্যুটকেসটি খোলার নির্দেশ দেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী। কোনরকম বিতর্কে না গিয়ে নিয়ম পালনে প্রস্তুত হন আইপিএস আধিকারিক বোথরাও। চারিদিকে তখন উৎসুক কৌতুহলী চোখ। কী বেরোবে আইপিএস আধিকারিকের সন্দেহজনক ওই স্যুটকেস থেকে। অগত্যা স্যুটকেসটি খোলার পর যে জিনিস বেরিয়ে এলো তা টুইটারে শেয়ার করেছেন খোদ আইপিএস আধিকারিক। ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আসছে মজার মজার কমেন্ট।

আরও পড়ুন:‘ মা ‘ হতে পারেন ৮৪ বছরের বৃদ্ধ! রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ

কী ছিল ওড়িশার পরিবহণ কমিশনার অরুণ বোথরার স্যুটকেসে? টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে স্যুটকেস থেকে বেরিয়ে আসছে ১০ কেজি মটরশুঁটি। কম দামে পেয়ে পাকা গৃহস্থের মতো একসঙ্গে অনেকটাই কিনে ফেলেছিলেন মটরশুঁটি। আর সেই জিনিস সন্দেহজনক ঠেকে বিমান বন্দরে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের। টুইটারে অরুণ জানাতে ভোলেননি জয়পুর থেকে কেনা এই মটরশুঁটির দাম নিয়েছে কেজি প্রতি ৪০ টাকা।

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...