Saturday, June 6, 2026

ATM: ঋণ দেয়নি ব্যাঙ্ক, জ্বলন্ত উনুনের শিক খুলে দুঃসাহসিক চেষ্টা যুবকের

Date:

Share post:

ঋণ (Loan) দেয়নি আলিপুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আক্রোশ বশত দুঃসাহসিক কাজ করে বসলেন যুবক! শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) উল্টোদিকে ওই ব্যাঙ্কের ATM-এর সামনে যান তিনি। ফুটপাথের দোকানের জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। এটিএম লুঠের চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

জেরায় ধৃত জানিয়েছে, ঋণের (Loan) আবেদন ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকচ করে দেওয়ায় এটিএম লুঠের চেষ্টা করেন তিনি। ধৃতের দাবি খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ধৃত আমহার্স্ট স্ট্রিট (Amherst Street) অঞ্চলের বৈঠকখানা বাজারের বাসিন্দা।

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...