Thursday, May 14, 2026

বাইকারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে চন্দননগরে চাঞ্চল্য

Date:

Share post:

চন্দননগর (Chandannagar) সুরেরপুকুর এলাকার বাইকার সুমন মাজির (Suman Maji) রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বছর 26-এর সুমন সবার কাছে বাইকার হিসেবে পরিচিত। বৃহস্পতিবার রাতে বন্ধু হাবুল খাঁ তাঁকে ডেকে নিয়ে যান। এরপর বাড়ির লোক বহুবার ফোন করেছিলেন কিন্তু ফোন ধরেনি। পরবর্তীকালে সেটিও বন্ধ হয়ে যায়। তারপর বাড়ির লোক তাঁর অন্য এক বন্ধুর কাছ থেকে খবর পান সুমন চুঁচুড়া হাসপাতালে ভর্তি। সেখানে পৌঁছলে বাড়ির লোক দেখে পেট ফালাফালা করে চেরা ঘাড় গলা কাটা।

পোলবা থানা মারফত জানতে পারে রাজহাট দিল্লি রোডে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়েছিলেন সূমন। পুলিশ উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালেই সুমনের মৃত্যু হয়। বাড়ির লোকের অভিযোগ, যে দুর্গম পাহাড়ি বাইক চালিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়নি তাঁর কীভাবে দুর্ঘটনা ঘটল। প্রশ্ন উঠছে, পেট ফালাফালা করে কাটা কেন? তাঁর বন্ধু যে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিলেন সেই হাবুলের ফোন বন্ধ কেন এবং তিনি কোথায়? পরিবারের লোক পোলবা থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনো পর্যন্ত বন্ধু হাবুল পলাতক রয়েছে।

যদিও পুলিশ প্রাথমিকভাবে দুর্ঘটনা বললেও, পরে জানায়, রাস্তার পাশে সুমনকে পড়ে থাকা দেখেই পুলিশ অনুমান হয় এটি দুর্ঘটনা। হাবুলকে ধরতে পারলে প্রকৃত সত্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...