Saturday, March 14, 2026

Child: সিঙ্গল মাদারের আবেদনে যুগান্তকারী রায় আদালতের

Date:

Share post:

পালিত সন্তানও অভিভাবকের জাতিভুক্ত হতে পারবেন। পাবেন জাতিগত শংসাপত্র। সিঙ্গল মাদারের আবেদনে প্রেক্ষিতে জানাল বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। জাস্টিস সুনীল শুকরে ও জাস্টিস জি এ সনাপের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দত্তক নেওয়ার পরে সন্তান ওই পরিবারের সদস্য। সেক্ষেত্রে তাকে ওই পরিবারের জাতিভুক্ত হিসাবেই গণ্য করা হবে।

আবেদনকারী মহিলা আদালতে জানান, সরকারি দফতর দত্তক পুত্রকে তাঁর জাতিভুক্ত বলে ঘোষণা করে শংসাপত্র দিতে চাইছে না। এদিকে ওই মহিলা তফশিল জাতিভুক্ত। অবিবাহিতা হয়েও তিনি ২০০৯ সালে আইন মেনে সন্তান দত্তক নেন। পালিত পুত্রের জাতিগত শংসাপত্রের (Cast Certificate) জন্য আবেদন করেন। কিন্তু ২০১৬-তে ডেপুটি কালেক্টর তাঁর আবেদন খারিজ করে দেন। উলটে তিনি সন্তানের বাবার জাতি শংসাপত্র দেখতে চান।

এরপর আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর আইনজীবী জানিয়েছেন, ওই নাবালক সন্তান মায়ের সব সুবিধা, ছাড় পাওয়ার যোগ্য। আদালত সেই আবেদন মেনে জানিয়েছে, অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়া ওই সন্তান পালিকা মায়ের জাতিভুক্ত হিসাবে গণ্য হবে।

আরও পড়ুন- সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম এবার নেভি ব্লু-সাদা, জামায় বিশ্ব বাংলা লোগো বাধ্যতামূলক

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...