Tuesday, May 12, 2026

Lakshya Sen: স্বপ্নভঙ্গ লক্ষ‍্যের, অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে হেরে গেলেন ভারতীয় শাটলার

Date:

Share post:

স্বপ্নভঙ্গ লক্ষ‍্য সেনের (Lakshya Sen)। অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) ফাইনালে হেরে গেলেন ভারতীয় এই শাটলার। ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ গেমে হেরে গেলেন তিনি। যার ফলে ২০০১ সালের পর অল ইংল্যান্ড ওপেনে সোনা অধরা রইল ভারতের।

রবিবার ফাইনালে প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেন ভিক্টর। শুরু থেকেই লক্ষ‍্যকে মাত দিতে থাকেন তিনি। পয়েন্টের ব্যবধান অনেকটাই হয়ে যায়। প্রথম গেমের বিরতিতে ১১-২ পয়েন্টে এগিয়ে ছিলেন ভিক্টর। মাঝে লক্ষ্য একবার ফেরার চেষ্টা করেছিলেন। তবে পারেননি। ২১-১০ গেমে প্রথম সেট পকেটে পুরে নেন ভিক্টর। দ্বিতীয় গেমেও ডেনমার্কের শাটলারের আগ্রাসী মানসিকতা বজায় ছিল। লক্ষ্যের দুর্বলতা খুঁজে সেই জায়গাতেই আক্রমণ করছিলেন তিনি। সেই চাপ সামলাতে পারেননি লক্ষ্য।

আরও পড়ুন:Isl: আইএসএল চ‍্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি, দুরন্ত পারফরম্যান্স গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমানির

 

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...