Thursday, May 14, 2026

কাগজ সঙ্কট গুরুতর শ্রীলঙ্কায়, ১০ লক্ষের বেশি স্কুলে বাতিল পরীক্ষা

Date:

Share post:

শ্রীলঙ্কায়(Srilanka) গুরুতর আকার ধারন করেছে কাগজের সঙ্কট(Paper crisis)। পরিস্থিতি এতটাই গুরুতর যে কাগজ সঙ্কটের জেরে দ্বীপ রাষ্ট্রের লক্ষ লক্ষ স্কুলে অনির্দিষ্টকালের জন্য বাতিল করতে হয়েছে পরীক্ষা। গোটা ঘটনার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশাপাশি সেখানকার সরকার।

জানা গিয়েছে, সোমবার থেকে টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার স্কুলগুলিতে। তবে কাগজ সঙ্কটের জেরে শনিবার সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, বর্তমানে এই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সূত্রের খবর, পরীক্ষা চালু রাখার জন্য যে পরিমাণ কাগজের প্রয়োজন হয় তা যোগান দেওয়ার অবস্থায় নেই দেশের শিক্ষা দফতর। কাগজ কেনার জন্য নেই পর্যাপ্ত সংস্থানও। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র যারা ছাপায় তাঁদের কাছে পর্যাপ্ত বিদেশি মুদ্রা না থাকায় কাগজ মজুত রাখা নেই। যার জেরে পরীক্ষা বাতিল করা ছাড়া আর কোনও উপায় নেই সরকারের। কারণ কাগজ থেকে কালি সবটাই আমদানি করতে হয় শ্রীলঙ্কাকে।

আরও পড়ুন:লক্ষ‍্যের দুরন্ত পারফরম্যান্সের জন‍্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর

উল্লেখ্য, রিপোর্ট বলছে, ১৯৪৮ সালের পর এই প্রথম এমন ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। শুধুমাত্র কাগজ নয়, খাবার, বিদ্যুৎ, জ্বালানি, ওষুধপত্র এবং প্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। যার জেরে অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। পরীক্ষা বাতিল হওয়ার কারণে পড়ুয়াদের ভবিষ্যৎও প্রশ্ন চিহ্নের মুখে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই সঙ্কটের কারণে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছে সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...