Sunday, March 15, 2026

Lakshya Sen: সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন লক্ষ‍্য সেন

Date:

Share post:

সুইস ওপেন ( Swiss Open) থেকে সরে দাঁড়ালেন সদ্য অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) রানার-আপ লক্ষ্য সেন (Lakshya Sen)। টানা খেলার ধকলে ক্লান্ত তিনি। তাই সুইস ওপেন থেকে সরে দাঁড়ালেন লক্ষ‍্য। তবে লক্ষ‍্য সরে দাঁড়ালেও, খেলবেন পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্তরা।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সুইস ওপেন। সেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন লক্ষ‍্য। আপাতত বিশ্রাম চান তিনি। গত দু’সপ্তাহ টানা খেলে ক্লান্ত ২০ বছরের এই ভারতীয় শাটলার। ক্লান্তি কাটিয়ে আবার কোর্টে ফিরতে চান তিনি। যাতে নিজের পারফরম্যান্সে ১০০ শতাংশ দিতে পারেন লক্ষ‍্য। উল্লেখ্য, জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি। সম্প্রতি অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন লক্ষ‍্য। কিন্তু ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে ১০-২১, ১৫-২১ গেমে হেরে যান তিনি।

আরও পড়ুন:India Team: আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৫ জনের ভারতীয় দল ঘোষণা করলেন ইগর স্টিমাচ

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...