Thursday, June 4, 2026

কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার জন্য আমি দায়ী হলে আমায় ফাঁসি দিন: ফারুক আবদুল্লাহ

Date:

Share post:

দ্য কাশ্মীর ফাইলস(the Kashmir files) সিনেমায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার যে ভয়াবহ ছবি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। সিনেমাতেই বারবার উঠে এসেছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ(Farooq Abdullah) বিতর্কিত চরিত্র। সিনেমায় দেখা গিয়েছে ভয়াবহ নরসংহারের আঁচ পেয়েও শুধু নীরব থাকা নয়, জঙ্গিদের সমর্থন জুয়েছিলেন তিনি। বিতর্ক যখন তুমুল আকার ধারণ করেছে ঠিক সেই সময় মুখ খুললেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি জানালেন, যদি কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার জন্য তিনি দায়ী হয় তাহলে তাঁকে ফাঁসিতে ঝোলানো হোক।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাশ্মীরের প্রবীণ রাজনীতিবিদ বলেন, “আসল সত্যিটা তখনই জানা যাবে যখন কোনও সৎ বিচার কমিটি নিয়োগ করা হবে। তখনই সবাই জানতে পারবে কারা দায়ী। যদি ফারুক আবদুল্লা দোষী সাব্যস্ত হয় তাহলে দেশের যে কোনও প্রান্তে তাকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি সেই বিচারের মুখে পড়তে রাজি আছি। কিন্তু যাঁরা দোষী নন, তাঁদের দায়ী করা বন্ধ হোক।” একইসঙ্গে তিনি আরো যোগ করেন, “আমি মনে করি না আমি দোষী। যদি মানুষ তেতো সত্যিটা জানতে চান, তাহলে তাঁরা বরং সেই সময় ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সঙ্গে কথা বলুন। কিংবা কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ যিনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাঁর সঙ্গেও কথা বলা যেতে পারে।” পাশাপাশি দ্য কাশ্মীর ফাইলস সিনেমাকে সম্পূর্ণরূপে প্রোপাগান্ডা মূলক ছবি বলেও তোপ দাগতে ছাড়েননি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...