Saturday, March 14, 2026

কৃষ্ণসার হরিণহত্যা মামলা: ফের আইনি জটিলতায় সলমন

Date:

Share post:

ফের খবরের শিরোনামে সলমন খান (Salman Khan)। ‘হিট অ্যান্ড রান’ মামলায় নিষ্কৃতি পেলেও বহুল চর্চিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে আরও একবার আইনি জটিলতার মধ্যে পড়লেন সলমন। এবার রাজস্থান আদালতে (Rajasthan High Court) খুলছে সলমনের ফাইল।

আরও পড়ুন-দিল্লির তিনটি কর্পোরেশনকে একত্রিত করার বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন রাজস্থানের (Rajasthan High Court) যোধপুর কৃষ্ণসার হত্যাকাণ্ডে সলমনের (Salman Khan) নাম জড়ায়। তারপরই ভারতীয় সংবিধানের বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুসারে শুরু হয় মামলা। এই মামলায় অবশ্য অন্যান্য বলিউড অভিনেতাদের মধ্যে সাইফ আলি খান, সোনালি বিন্দ্রে, নিলাম ও টাব্বুর নামও জড়ায়। টানা ২০ বছর ধরে ২ কৃষ্ণসার হরিণ শিকারের মামলা উচ্চ আদালতে চলছিল। একাধিকবার সলমনের ডাক পড়ে শুনানিতে। টানা কুড়ি বছরের বেশি সময় ধরে চলা এই মামলা এবার স্থানান্তরিত করা হয়েছে রাজস্থানের উচ্চ আদালতে। রাজস্থান হাইকোর্ট মামলা বদলি নিয়ে সলমনের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় সলমন খানকে দোষী সাব্যস্ত করে ২০১৮ সালে পাঁচ বছরের সাজা দেন রাজস্থানের যোধপুর আদালত। সাজার রায়ের পর যোধপুর কেন্দ্রীয় কারাগারে দু’রাত কাটাতে হয় সলমনকে। পরে তিনি জামিনে মুক্তি পান।




spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...