Thursday, June 25, 2026

Fire: হায়দরাবাদে বিধ্বংসী আগুন, মৃত ১১

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হায়দরাবাদের বইগুড়া এলাকায়। বুধবার ভোর চারটে নাগাদ বাতিল জিনিসপত্রের গুদামে আচমকাই আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। কীভাবে আগুন লাগল সে সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

আরও পড়ুন:প্রয়াত শিক্ষাবিদ সুনন্দ সান্যাল

সংবাদ সংস্থা সূত্রের খবর, বাতিল সামগ্রীর ওই গোডাউনটিতে মোট ১২ জন শ্রমিক ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। তাঁদের মধ্যে ১১জনই অগ্নিদগ্ধে প্রাণ হারিয়েছেন। একজনকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। শেষ পাওয়া খবরে এখনও আগুন নেভানোর কাজ চলছে। দমকলবাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আসল কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


ইতিমধ্যেই গুদামের পাশের বসতি এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও। মৃতের পরিবারগুলির জন্য পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...