Tuesday, February 24, 2026

India Team: আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাহরিনের কাছে ২-১ গোলে হার ভারতের

Date:

Share post:

রাহুল ভেকের (Rahul Bheke) গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েও শেষরক্ষা হল না ভারতের (India)। বুধবার আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাহরিনের (Bahrain) কাছে ১-২ গোলে হেরে গেল ইগর স্টিমাচের দল।

ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে বাহরিন ৮৯তম স্থানে। ১০৪ নম্বরে থাকা ভারতের কাছে এই ম‍্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছিল, তা আগেই টের পাওয়া যাচ্ছিল। ম‍্যাচে প্রথম থেকেই চলে আক্রমণের ঝড়। ম‍্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় বাহরিন। কিন্তু মেহদি হুমাইদানের শট বাঁচিয়ে দেন গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু। ৩৭ মিনিটে মোহকমেদ হারদান গোল করে এগিয়ে দেন বাহরিনকে। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় ভারত। যার ফলে প্রথমার্ধ থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় টিম ইন্ডিয়া। যার ফলে  ৫৯ মিনিটে রোশন সিং-এর ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে ভারতকে সমতায় ফেরান রাহুল ভেকে। কিন্তু এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি ব্লুজরা। যার ফলে ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে গোল করে বাহরিনের হয়ে ২-১ করেন আল হুমাইদান।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...